ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন।
ছিনতাইয়ের শিকার হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুধাংশু শেখর রায় জানান, দোয়েল চত্বর এলাকা থেকে রিকশায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি টিএসসির দিকে যাচ্ছিলেন। টিএসসির কাছাকাছি পৌঁছালে এক যুবক তাঁর গতিরোধ করে। তখন রনি নামে আরেক ব্যক্তিকে ডেকে আনে সে। ওই দুজন তাঁর পেটে অস্ত্র ঠেকিয়ে মানিব্যাগ কেড়ে নেয়। মানিব্যাগে দুই হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক