ক্যারম খেলাকে কেন্দ্র করে শ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারম খেলাকে কেন্দ্র করে পিটিয়ে ও ছুরিকাঘাত করে এক কারখানা শ্রমিককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর জেলখানা সড়কে গত শুক্রবার রাতে।
নিহত ব্যক্তি হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিদলী গ্রামের আবদুল মোতালেবের ছেলে আনোয়ার হোসেন (২০)। তিনি সপরিবারে কোনাবাড়ী মডেল শহর এলাকার জলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহত আনোয়ারের বাবা আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করছে, তাদের বিচার চাই।’