ক্রাচের ভেতর ইয়াবার চালান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের চোখ ফাঁকি দিতে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ক্রাচের ভেতরে করে ইয়াবার চালান এনেছিলেন সালাউদ্দিন (৩২)। কিন্তু পার পেলেন না তিনি। ধরা পড়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। ক্রাচের ভেতর রাখা ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করেন ডিবির কর্মকর্তারা। গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে সালাউদ্দিন ঢাকার কমলাপুর রেলস্টেশনে নামার পর ইয়াবা বড়িসহ ধরা পড়েন।