ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বামরাইল ইউনিয়নের দেওয়ান বাড়িসংলগ্ন মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করে স্থানীয় লোকজন। খেলায় গৌরনদী উপজেলার বাটাজোর জুনিয়র একাদশ বনাম উজিরপুর উপজেলার বামরাইল জুনিয়র একাদশ অংশ নেয়। খেলা শুরু হলে আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উজিরপুর বামরাইল জুনিয়র একাদশের খেলোয়াড়েরা গৌরনদীর বাটাজোর একাদশের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় দলের সমর্থকেরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত রাব্বী হাওলাদার, জাহিদ হাসান ও মিজানুর রহমানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।