ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম আবদুল আজিজ (১৮)। আজ বুধবার বেলা তিনটার দিকে এলাকার তেজকুনিপাড়া খেলাঘর মাঠে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কলেন্দ্রনাথ গোলদার প্রথম আলোকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। একপর্যায়ে আজিজুলের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, আজিজুল তেজকুনি পাড়ায় গাড়ির গ্যারেজে কাজ করতেন। আজ দুপুরে খেলাঘর মাঠে ১০-১২ জন সঙ্গী নিয়ে তিনি ক্রিকেট খেলছিলেন। এ সময় সায়মন, মনির, জুয়েলসহ কয়েক যুবকের সঙ্গে আজিজুল ও তাঁর সঙ্গীদের সংঘর্ষ হয়। দুই পক্ষই ধারালো অস্ত্র দিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। একপর্যায়ে আজিজুলকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর বিকেল পৌনে চারটার দিকে চিকিৎ​সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানা-পুলিশ সায়মন, মনির, জুয়েলসহ পাঁচজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়মন পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।