ক্রেতা সেজে ময়না-টিয়া আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক করা হয় পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে
মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক করা হয় পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশন কাঁচাবাজার থেকে আজ শুক্রবার সকালে ৩১টি পাখি আটক করেছে বন বিভাগ। বন বিভাগ বলছে, এসব পাখি অবৈধভাবে ধরে আনা হয়। এর মধ্যে রয়েছে ১২টি টিয়া, আটটি কালিম ও একটি ময়না পাখি। বন বিভাগের দাবি, আটক হওয়া পাখির মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক ময়নাটি দাম ১২ হাজার টাকা হাঁকা হয়। ছবি: বন বিভাগের সৌজন্যে
মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক ময়নাটি দাম ১২ হাজার টাকা হাঁকা হয়। ছবি: বন বিভাগের সৌজন্যে

ঢাকা বিভাগীয় বন্য প্রাণী পরিদর্শক (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ) নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, গোপনসূত্রে খবর পেয়ে আজ সকালে মিরপুরের ১ নম্বরের এই কাঁচাবাজারে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে পাখিগুলোর দাম যাচাই করা হয়। বিক্রেতার ময়নাটির দাম ১২ হাজার টাকা, ১২টি টিয়ার দাম ১৫ হাজার টাকা ও আটটি কালিম পাখির দাম ১০ হাজার হাঁকছিলেন। তবে পাখিগুলো আটকের সময় কৌশলে বিক্রেতারা পালিয়ে যান।

মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক করা হয় কালিম পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে
মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে আটক করা হয় কালিম পাখি। ছবি: বন বিভাগের সৌজন্যে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক করা পাখিগুলোর মধ্যে সিলেট থেকে ময়না ধরা হয়। টিয়াগুলো আনা হয়েছে রাজশাহী ও এর আশপাশে থেকে। পাখিগুলো মহাখালীতে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এ এস এস জহিরউদ্দিন আকন্দের নির্দেশে ময়না পাখিটি সিলেটে এবং বাকি পাখিগুলো গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।