প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে গতকাল বৃহস্পতিবার ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থীর গান গাওয়ার প্রতিবাদ করায় কলেজের দুই শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।
কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন বলেন, জরুরি বৈঠকে শিক্ষকদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কলেজ, শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, গতকাল দুপুরে হিসাববিজ্ঞানের শিক্ষক সাইফুল ইসলাম ক্লাস নিচ্ছিলেন। এ সময় পাশের কক্ষে কলেজের কয়েকজন শিক্ষার্থী উচ্চ স্বরে গান গাইছিলেন। পরে শিক্ষক সাইফুল ইসলাম হিসাববিজ্ঞানের বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীদের গান গাওয়া নিষেধ করেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওই দুই শিক্ষককে লাঞ্ছিত করেন।