ক্লিনিকে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গত সোমবার রাতে গাড়িদহ কমিউনিটি ক্লিনিকে চুরি হয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোছা. সানমুন নাহার বলেন, গতকাল মঙ্গলবার সকাল নয়টায় এসে দেখেন ক্লিনিকের একটি জানালার গ্রিল কাটা। চোরেরা ওই জানালার গ্রিল কেটে ক্লিনিকের ভেতরে ঢুকে চিকিৎসার কাজে ব্যবহৃত একটি স্টেথোস্কোপ, একটি সিলিং ফ্যান ও বাতিসহ কিছু সামগ্রী চুরি করে। চুরি যাওয়া মালামালের দাম তিন হাজার টাকা। শেরপুর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।