ক্ষতবিক্ষত মৃতদেহ হাসপাতালে রেখে পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে পালিয়ে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে।