ক্ষতবিক্ষত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থুমনিয়া শালবনের ভেতর থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক তরুণের (২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শালবনের আশপাশের কয়েক ব্যক্তি খড়ি সংগ্রহের জন্য বাগানে ঢুকলে ওই যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকরামুল হক বিষয়টি পুলিশকে জানান। দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল এসে তাঁর লাশ উদ্ধার করে। থানার ওসি মো. ইশতেসাম জানান, লাশের গায়ে ধারালো অস্ত্রের আট-নয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।