ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রের ছুরিকাঘাতে আরেক মণিপুরি ছাত্রী আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী অবিলম্বে ছুরিকাঘাতকারীকে ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। গত শনিবার বিকেলে বিদ্যালয়ে গিয়ে ওই ছাত্র ছুরিকাঘাত করে ছাত্রীকে। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা হয়েছে। ঘটনাটি জেনে গতকাল রোববার মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক ও নৈতিক অবক্ষয়ের একটি চিত্র। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শাস্তি নিশ্চিত করতে হবে।’