ক্ষেতলালে ভারতীয় কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার রসালপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ৬০ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের কাপড় জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল শনিবার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তুহিন ইসলামের (৩০) বাড়ির একটি কক্ষ থেকে কাপড়গুলো উদ্ধার করা হয়। এ সময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।