কয়রায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রায় গতকাল শনিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে দলীয় পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান বলেন, মেহেদীর পরিবার আওয়ামী লীগবিরোধী। তার দ্বারা দলের অনেক নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান বলেন, ‘রাজনৈতিক বিভেদের কারণে প্রতিপক্ষের ইন্ধনে এটা করা হয়েছে। আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।’