কয়রায় বনদস্যু গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলা থেকে আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার চাঁদ আলী ব্রিজের কাছে এক বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ির কাছে মাটি খুঁড়ে একটি একনলা বন্দুক ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে চাঁদ আলী ব্রিজের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে আজিজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আজিজ তাঁর কাছে অস্ত্র আছে বলে জানান। পরে তাঁর বাড়ি মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর এলাকায় মাটি খুঁড়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই প্রবীর বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।