খড়ের গাদায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার আদিবাসী বাগমারা গ্রামে অজয় মাহাতোর খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অজয় মাহাতো বলেন, বাড়ির পাশে সড়কের কাছে তাঁর তিনটি বড় খড়ের গাদা ছিল। রাতের ওই সময় এর একটি গাদায় তাঁরা আগুন দেখতে পান। আগুনে তাঁর একটি খড়ের গাদা পুড়ে গেছে। এতে তাঁর ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কান্ত মাহাতো বলেন, আদিবাসী পিল্লতে এই প্রথম খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।