খড়ের গাদায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের দক্ষিণ পেঁচুল গ্রামের কৃষক গোলাম মোস্তফার দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোলাম মোস্তফা বলেন, বাড়ির পাশে সড়কের ধারে তাঁর তিনটি খড়ের গাদা ছিল। গাদাগুলোর মধ্যে দুটি পুড়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তাঁরা তা চিহ্নিত করতে পারেননি। থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।