খতিবকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে মোনাজাত করায় নাটোর কেন্দ্রীয় মসজিদের খতিব মো. মোমিনুল ইসলামকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের মোনাজাত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে খতিব মোনাজাত করার সময় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে মহান আল্লাহর কাছে মুক্তি চান। মোনাজাত শেষ হওয়ার পর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান ওরফে এহিয়া খান চৌধুরী খতিবকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ডেকে পাঠান। খতিব সেখানে গেলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁকে ভর্ৎসনা করা হয় এবং তখন থেকেই তাঁকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়। এ বিষয়ে মো. মোমিনুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।