প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আলাল সরদার নামের এক ব্যবসায়ীর খননযন্ত্র (ড্রেজার) জব্দ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খননযন্ত্র দিয়ে সোমেশ্বরী নদী থেকে বালু ও পাথর তোলার দায়ে এ দণ্ড দেওয়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোখলেছুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের ব্যবসায়ী ও ড্রেজার সমিতির সাধারণ সম্পাদক আলাল সরদার ক্ষমতার অপব্যবহার করে বালু ও পাথর তুলছিলেন।