খলিফাপট্টি থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের খলিফাপট্টি এলাকার একটি গলি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশ পচে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। তিনি বলেন, খলিফাপট্টি এলাকায় চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় মামলা হয়েছে।