খাঁচা রেখে উধাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাঁচাবন্দী পাঁচটি পাহাড়ি ময়না ও তিনটি টিয়া পাখি। গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজারের কাছে বিক্রির জন্য আনা হয়। খবর পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের একটি দল সেখানে যায়। গিয়ে দেখেন খাঁচা আছে, পাখিও আছে, কিন্তু বিক্রেতা নেই। খাঁচাসহ পাখি জব্দ করে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের দলটি প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করেও বিক্রেতার সন্ধান পায়নি। শেষে মালিকবিহীন পাখিগুলো জব্দ করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া সিলেট বন বিভাগের টাউন রেঞ্জার শ্রীধাম চন্দ্র সরকার জানান, সেগুলো উদ্ধার করে বিকেলে সিলেটের সংরক্ষিত জাতীয় উদ্যান খাদিমনগরে অবমুক্ত করা হয়।