খাগড়াছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান এলাকার অমৃতপাড়া থেকে গতকাল রোববার সকালে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
খুন হওয়া গৃহবধূ হলেন রচনা দেবী ত্রিপুরা (৫০)। তিনি এক ছেলে ও চার মেয়ের মা হলেও বাড়িতে একা বসবাস করতেন।
গ্রামবাসী জানান, প্রতিদিনের মতো তিনি গত শনিবার রাতে অন্যের বাড়িতে টেলিভিশন দেখে নিজ বাড়ি ফিরে আসেন। এরপর ঘাতকেরা কোনো এক সময় পাশবিক নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রচনা দেবী ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।