খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় গতকাল শনিবার রাত আটটায় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলশিক্ষক নিহত ও জনসংহতি সমিতির (সন্তু লারমা) স্থানীয় এক নেতা গুরুতর আহত হয়েছেন।
নিহত স্কুলশিক্ষক হলেন চিংচামং চৌধুরী (৪৫)। তিনি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গুরুতর আহত মংসাজাই মারমা ওরফে জাপান বাবু জনসংহতি সমিতি (সন্তু লারমা) মানিকছড়ি শাখার সভাপতি। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ধরনের ঘটনায় আঞ্চলিক দলগুলো সব সময় প্রতিপক্ষ দলকে দায়ী করে থাকে।
মংসাজাই মারমাকে ঘটনার পরপরই উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।