খাগড়াছড়িতে হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ কমিটির ডাকে হরতাল পালিত হয়। তবে হঠাৎ হরতালের ডাক দেওয়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বে ‘সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। হরতালের কারণে পুরো খাগড়াছড়ি জেলা অচল হয়ে পড়ে। কোনো ধরনের যানবাহন চলেনি। সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়।
বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলায় শিক্ষার্থীদের হেঁটে বিদ্যালয়ে যেতে দেখা যায়।