খাদ্য অধিদপ্তরের নিয়োগে অনিয়ম: দুদকের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগে অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গত ১৯ আগস্ট প্রথম আলোতে ‘খাদ্য অধিদপ্তরে নিয়‌োগে অনিয়ম: নম্বরপত্রে ঘষামাঝা, ২৫ কর্মকর্তা জড়িত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ তদন্ত শুরু করেছে দুদক।
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে খাদ্য সচিবের কাছে এ সংক্রান্ত নথিপত্র চেয়েছে।
চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে ঘুষ দিলেই চাকরি সংক্রান্ত অভিযোগ সুষ্ঠ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক।
তদন্তের স্বার্থে জনবল নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে নথির সংশ্লিষ্ট অংশের নোটশীট ও যোগাযোগ পত্রের ছায়ালিপি চেয়েছে দুদক। একই সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতাউর রহমানের খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শকসহ দশটি শ্রেণিতে জনবল নিয়োগে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।