খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আহমদ হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিয়োগ-বদলিসহ নানা অনিয়মের ঘটনায় আহমদ হোসেন খানের বিরুদ্ধে গতকাল বুধবার সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. সরওয়ার খান।