খাদ্যগুদাম কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তে গম কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহীর পুঠিয়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গত বুধবার দুপুরে তাঁকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এক দিনের মধ্যে তাঁকে নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্য ক্রয় কমিটির সভাপতি খোন্দকার ফরহাদ আহমদ বলেন, গত ৩০ জুন ছিল মৌসুমের গম সংগ্রহের শেষ দিন। নিয়ম অনুযায়ী শেষ দিন গুদাম পরিদর্শন করে তাঁরা একটি প্রতিবেদন দাখিল করেন। সেদিন তিনি পুঠিয়া খাদ্যগুদাম তদন্তে গিয়ে গুদামের ভেতরে ১২৮ বস্তা গম দেখতে পান, যার কোনো দাপ্তরিক তথ্য গুদামে ছিল না। আবার আরও দুটি খামালে ৩৮ বস্তা ও ১০ বস্তা তলিকাবহির্ভূত গম দেখতে পান। সরকারি খাদ্যগুদামের ভেতরে এভাবে গম রাখার কোনো বিধান নেই। তিনি এ অনিয়মের বিষয়ে ১ জুলাই একটি তদন্ত প্রতিবেদন খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু করে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এক দিনের মধ্যে তাঁকে পত্নীতলা উপজেলা খাদ্যগুদামে যোগদান করতে বলা হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনেপাঁচ–ছয়বার যোগাযোগের চেষ্টা করা হলেও শফিকুল ইসলাম ফোন ধরেননি।