খামারে বিষ দিয়ে মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও গ্রামে গতকাল রোববার দুর্বৃত্তরা একটি মুরগির খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। এতে ৫০০ মুরগি মারা গেছে। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে খামারমালিক ইসহাক মিয়া উল্লেখ করেন, গতকাল একদল দুর্বৃত্ত খামারের ভেতরে ঢুকে মুরগির খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়।