খামারে বিষ প্রয়োগ ২৫টি মুরগির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে একটি খামারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২৫টি মুরগি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার বাকশাপাড়া গ্রামের আবু হাসান প্রায় পাঁচ বছর ধরে বাড়ির পাশে ২১ শতক জমির ওপর আবু হাসান ডেইরি অ্যান্ড পোলট্রি ফার্ম নামে একটি মুরগির খামার গড়ে তোলেন। তাঁর খামারে লেয়ার জাতের প্রায় ২ হাজার ১০০টি মুরগি ছিল।
অন্যান্য দিনের মতো গত শুক্রবার রাত ১০টার দিকে খামারের মুরগি পরিচর্যা করে আবু হাসান নিজ বাড়িতে যান। গতকাল শনিবার ভোরের দিকে খামারে গিয়ে দেখেন তাঁর ২৫টি মুরগি মরে পড়ে আছে। এ ঘটনায় শনিবার দুপুর ১২টার দিকে আবু হাসান বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।