খালেদা জিয়ার কার্যালয়ের অদূরে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে আজ মঙ্গলবার রাতে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটছে।
গুলশান থানার পরিদর্শক (অভিযান) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের মাথায় রাত সাড়ে সাড়ে নয়টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এটি খালেদা জিয়ার কার্যালয় থেকে ৩০০-৪০০ গজ দূরে। বিস্ফোরণের এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খোঁজে বেড় করতে সেখানকার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হবে।