খালেদার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে ৫০-৬০ গজ দূরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওই কার্যালয়ের দক্ষিণ পাশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ থাকলেও কাউকে আটক করা যায়নি।
এদিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। সেখানে আছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।