খালেদার কার্যালয়ের সামনে থেকে আরও সাত নারীকর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার সময় মহিলা দলের আরও সাত নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড় আটটার দিকে তাঁদের আটক করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার সময় ছয়জন নারী আইনজীবীকে আটক করে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন: