খালের বাঁধ কাটা নিয়ে দুই পক্ষ মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা বাজারসংলগ্ন ভুতার খালের বাঁধ কাটা নিয়ে স্থানীয় গ্রামবাসী এবং একটি মাদ্রাসার কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘বাঁধটি কেটে দিলে মাদ্রাসার ভবনসংলগ্ন সড়ক খালে বিলীন হয়ে যাবে। এ কারণে আমরা বাঁধ কাটার বিপক্ষে অবস্থান নিয়েছি।’
ইউপি চেয়ারম্যান সোবাহান শরিফ বলেন, বাঁধটির কারণে কয়েক শ হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। মাদ্রাসার অধ্যক্ষ খালটি দখলের চেষ্টা চালাচ্ছেন।
ইউএনও মো. আহসান হাবিব জানান, বাঁধের বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।