খাসজমি নিয়ে বিরোধ কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক কৃষক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গতকাল সোমবার তিনি মারা যান। নিহত কৃষকের নাম আবদুর রশিদ (৫২)।
সিংড়া থানার পুলিশ জানায়, রাতাল বাজারের পাশে একটি খাসজমির দখল নিয়ে আবদুর রশিদের সঙ্গে একই গ্রামের আবদুস সালাম ও ফরিদ আলীর বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে রশিদ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় জানালা দিয়ে তাঁকে টেঁটা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল ও পরে রোববার ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে গতকাল ভোরে তিনি মারা যান।