খাসপুকুর নিয়ে সংঘর্ষ ভাঙচুর আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় খাসপুকুর নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার খাজুরা ভাটপাড়া গ্রামে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানা ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার খাজুরা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি খাসপুকুরের পাড়ে ১১০টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। তারা সেই পুকুরটিও (অর্পিত সম্পত্তি) ভোগদখল করে আসছিল। কিন্তু ওই গ্রামের ফরজ আলী শেখ ও তাঁর প্রতিবেশী সফেদ আলী পুকুরটি তাঁদের বলে দাবি করে নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে ভূমিহীনদের সঙ্গে সফেদ আলীসহ ফরজ আলী শেখের বিরোধ চলে আসছে। আদালতে এ নিয়ে মামলাও বিচারাধীন রয়েছে।
এদিকে বুধবার সকালে ফরজ আলীর ছেলে শহিদুল ইসলামসহ কয়েকজন ওই পুকুরে মাছ ছাড়তে গেলে ভূমিহীনেরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হন।