খিলক্ষেত থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থেকে একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব এ খবর জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত পদচারী-সেতু এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বড়ি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়। রযাত বের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করেন। পরে র্যা বের সদস্যরা খিলক্ষেত বাজার মোড় এলাকার হাজি সালাম ম্যানশন মার্কেটের গলির ভেতর থেকে মো. ফয়সাল শহীদকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১ হাজার ২৪৭টি ইয়াবা বড়ি, ১৪ হাজার ৩৩২ টাকা ও দুটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে।
র্যা ব বলছে, জিজ্ঞাসাবাদে ওই আসামি স্বীকার করেছেন ইয়াবা বড়ি খুচরো বিক্রির জন্য তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী, খিলক্ষেত ও ভাটারা এবং গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন।