খিলগাঁও থেকে শিবিরের ১৯ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আ. রাজ্জাকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি ককটেল, চারটি চাপাতি, বিপুল পরিমাণ বই ও কম্পিউটার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, কাউসার আহম্মেদ, আলাউদ্দিন খলিফা, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, ইসমাইল, সুমন মিয়া, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রাসেল রানা, সাইফুল্লাহ, আবসার আলী, মনিরুল ইসলাম, রুমান মোল্লা, শাহ আলম ও মনির হোসেন।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, তিলপাপাড়ার তিনটি বাসা থেকে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অন্য ১৭ জনের সবাই ছাত্রশিবিরের কোনো কমিটিতে আছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার বই সম্পর্কে তিনি বলেন, জামায়াত নেতা গোলাম আযমের লেখা বইসহ বিভিন্ন ধরনের বই আছে।