খিলগাঁও থেকে শিবিরের ২০ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে ওই থানার ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিবিরের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ককটেল, জিহাদি বই ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে ওই এলাকার এ ব্লকের একটি মেসে অভিযান চালিয়ে ওই ২০ জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে শিবিরের ওই থানার সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ছিলেন।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। পরে রিমান্ডের আবেদন করা হবে।