খিলগাঁও থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া এলাকার একটি ডোবা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আল আমিন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, পশ্চিম নন্দীপাড়ার একটি বাসায় মা-বাবার সঙ্গে ওই শিশুটি থাকত। গত রোববার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরে বাসা থেকে একটু দূরের একটি ডোবাতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, শিশুটির মৃগী রোগ ছিল। সে সাঁতার জানত না। শিশুটির বাবার নাম আবুল হোসেন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক