খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে রিকশাচালক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ছিনতাইকারীদের গুলিতে সৈয়দ আলী (৪৫) নামের একজন রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও উড়ালসড়কের নিচে কয়েকজন ছিনতাইকারী একটি রিকশাকে আটকে ওই যাত্রীর কাছ থেকে মালামাল নিচ্ছিল। তাঁর চিৎকারে সামনের রিকশার চালক সৈয়দ আলী পেছনে তাকালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। সৈয়দ আলীর বাঁ ঊরুতে গুলি লাগে। পরে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।