খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ে গতকাল মঙ্গলবার ফাতেমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমার ভাই আরিফ হোসেন বলেন, সাত বছর আগে রমিজ উদ্দিনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি ছেলে রয়েছে। কিছুদিন থেকে রমিজ ও ফাতেমার মনোমালিন্য চলছিল।
আরিফ বলেন, ‘খবর পেয়ে খিলগাঁওয়ের নবীনবাগে বোনের বাসায় গিয়ে দেখি ঘরের মেঝেতে আমার বোন পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতের চিহ্ন দেখে হত্যার অভিযোগ তুললে রমিজ পালিয়ে যায়। পরে ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় নিহত ফাতেমার ভাই আরিফ হোসেন থানায় মামলা করেন।