খুদে বার্তা পেয়ে বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলছে—বিডি পুলিশ হেল্পলাইনে এ রকম খুদে বার্তা পেয়ে গত রোববার রাতে অভিযান চালায় পুলিশ। ভেস্তে যায় বিয়ে।

ঠাকুরগাঁওয়ে এটাই বিডি পুলিশ হেল্পলাইনের প্রথম ব্যবহার। বাংলাদেশ পুলিশের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার এ মুঠোফোন অ্যাপস চালু করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মধ্যপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার রুহিয়া এলাকার আবু হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। রোববার সন্ধ্যার পর বরযাত্রীরা মেয়ের বাড়িতে পৌঁছায়। রাত আটটার দিকে বিডি পুলিশ হেল্পলাইনের মাধ্যমে এ-সংক্রান্ত একটি খুদে বার্তা ঠাকুরগাঁও সদর থানায় আসে। বার্তা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ওই বাল্যবিবাহ বন্ধ করার পদক্ষেপ নেন।