খুনিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডলের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় গতকাল রোববার সকালের দিকে নিহতের পরিবার, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
এদিকে দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের টেলিভিশন ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে রাজবাড়ী জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সুলতান-নুর ইসলাম মুন্নু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও দৌলতদিয়া ঘাট বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডলের একমাত্র ছেলে সাইফুল ইসলামকে ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে দৌলতদিয়ায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘মানববন্ধন করার নামে তাদের লোকজন এসে রেলওয়ে স্টেশনে আমাদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে। এ ব্যাপারে থানায় আমরা অভিযোগ দিয়েছি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ বলেন, সুলতান-নুর ইসলাম মুন্নু মোল্লাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।