প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী সালাউদ্দিন ওরেফ সালাল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মিছিল ও মানববন্ধন হয়েছে।
৯ জুন নদীতে গোসল করতে গেলে প্রতিপক্ষের লোকজন সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ নারী-পুরুষ কান্দিপাড়া বড় মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন শেষে সমাবেশ হয়।
সমাবেশে কান্দিপাড়া মাইমলহাটির ব্যবসায়ী হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কান্দিপাড়া ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, নিহতের বড় ভাই মামলার বাদী শফিকুল ইসলাম প্রমুখ।