খুনের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী খুনের ঘটনায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী সদীপ আহমেদ, আসাদুজ্জামান দোলন, আবু ইফরান রোজ, আসাদুজ্জামান রাব্বি, মোখলেছুর রহমান, বদরুদ্দোজা রাকীব, রিয়াদ আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।