খুলনা কারাগারে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা কারাগারের সীমানার মধ্যে গতকাল শনিবার রাত আটটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রাত আটটার দিকে কে বা কারা কারাগারের সীমানার ভেতরে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি কারাগারের ভেতরে থাকা একটি নিমগাছে লেগে বিস্ফোরিত হয়। কারাগারের উত্তর পাশে অবস্থিত ঘাট এলাকা থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।