খুলনা থেকে নড়াইলের ব্যবসায়ী নিখোঁজ ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শ্যামল কুণ্ডু (৫০) নামের এক ব্যবসায়ী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উপজেলার শালনগর বাজারের এই মুদি ব্যবসায়ী ১৬ জুন খুলনা সদর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় খুলনা সদর থানায় জিডি করেছে তাঁর উদ্বিগ্ন পরিবার।
শ্যামল কুণ্ডুর বাড়ি লোহাগড়ার শালনগর গ্রামে। পরিবার জানায়, গত ১৫ জুন শ্যামল তাঁর স্ত্রীকে নিয়ে খুলনায় আসেন। পরদিন বড় বাজারে কিছু মুদি মালামাল কেনার জন্য বের হন। তারপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। শ্যামলের শ্যালক খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যাপক পলাশ কুমার দে বলেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নানা ধরনের হামলার ঘটনায় দুশ্চিন্তা বেড়ে গেছে।