খুলনা নগরে দুর্বৃত্তের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রায়েরমহল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহদাত হোসেন (৬০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইফতারের পর নামাজ পড়ে রায়েরমহল এলাকার হাজী মুহসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই শাহদাত হোসেন নিহত হন। এ সময় লিয়াকত, রুবেল, বুলবুল, মোস্তফা ও আজম তালুকদার গুলিবিদ্ধ হয়ে আহত হন। এর মধ্যে মোস্তফা ও আজমের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মনিরা সুলতানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আজম ও শাহদাত হোসেনের মধ্যে দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় ওই মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন। শাহদাত হোসেনের কোমর থেকে আটটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।