খুলনা প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে খুলনা প্রেসক্লাবে আজ সোমবার রাতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় জানান, রাত সোয়া আটটার দিকে ক্লাবের দ্বিতীয় তলায় ভিআইপি লাউঞ্জের সম্মুখভাগে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দ্বিতীয় তলার একটি কাচের দরজার ক্ষতি হয়েছে। ক্লাবের সিসি ক্যামেরায় ককটেল নিক্ষেপকারীর অবয়বও ধরা পড়েছে বলেও জানান তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ককটেল নিক্ষেপকারীকে চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।