খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নগরের লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলে পুলিশ জানিয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, বান্দাবাজার এলাকার একটি বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন কাউন্সিলর হেলাল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। গোপন বৈঠক করার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলার প্রক্রিয়া চলছে।