খুলনায় বিশেষ অভিযানে আটক ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৫৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১১ জন বিএনপি ও জামায়াতের কর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ–কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, মহানগরের আটটি থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, মহানগরে লাগাতার অবরোধের ২৭ দিনে বিভিন্ন ঘটনায় দায়ের করা মোট মামলার সংখ্যা ১৮। আসামির সংখ্যা ৮৬৯ জন।